রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পারকৃষ্ণপুরে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৯ ইং
পারকৃষ্ণপুরে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
দর্শনা অফিস: দর্শনার পারকৃষ্ণপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশে অভিযোগ করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে মন্টু। ঘটনাটি ঘটেছে দর্শনার পার্শ্ববর্তী পারকৃষ্ণপুর গ্রামে। অভিযোগে জানা গেছে, দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের অদূরে একটি ট্রাক রাখে বাজারপাড়ার ফকিরের ছেলে ছানোয়ার ড্রাইভার। দুইদিন ধরে একই স্থানে গাড়িটি পড়ে থাকায় রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়। যে কারণে গত শনিবার বাজারের ব্যবসায়ী আশা এন্টার প্রাইজের সত্বাধীকারী আজিম উদ্দিন ওই স্থানটি থেকে ট্রাকটি সরিয়ে নেওয়ার কথা বলে ড্রাইভার ছানোয়ারকে। এতে ড্রাইভার ছানোয়ার ক্ষিপ্ত হয়ে আজিম উদ্দিনের উপর চড়াও হয়। শুরু হয় উভয়ের মধ্যে বাকবিতন্ডা। এরই একপর্যায় উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে আজিমউদ্দিন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে ঘটনাস্থল পরিদর্শন করে তা উভয়ের মধ্যে মিমাংসা করে দেয়। এ ঘটনা জানতে পেরে ছানোয়ারের ভাতিজা হাতকাটা মন্টু ওইদিন রাত সাড়ে ৯টার দিকে আজিমুদ্দিনের দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল তছনছ করে এবং ব্যবসায়ী আজিমুদ্দিনকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় বাজারের লোকজন ছুটে আসতে দেখে মন্টু সটকে পড়ে। বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছে ব্যবসায়ী আজিমুদ্দিন।


কমেন্ট বক্স