রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত-১

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৯ ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত-১
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): ছেলের উপর অভিমান করে আলমডাঙ্গা বাজারে মোবাইল কিনে বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের উত্তরা তেল পাম্পের নিকট মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন গুরুত্বর আহত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে আলমডাঙ্গার বাড়াদী গ্রামের মৃত সানোয়ারের ছেলে মিজানুর রহমান শহরে মোবাইল কিনতে আসে। বিকাল ৫টায় মোবাইল কিনে বাড়ি ফেরার সময় উত্তরা তেল পাম্পের নিকট মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর জখম হয়। মোটরসাইকেল চালকে স্থানীয়রা ধাওয়া করলে পালিয়ে যায়।


কমেন্ট বক্স