গাংনীতে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে নবনির্বাচিত এমপি সাহিদুজামান খোকন
- আপলোড তারিখঃ
১৪-০১-২০১৯
ইং
শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে
গাংনী অফিস: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাহিদুজামান খোকন বলেছেন- শিক্ষায় পিছিয়ে পড়া উপজেলা গাংনীকেই শিক্ষার হারে দেশ সেরা উপজেলা হিসেবে দেখতে চাই। অবহেলিত উপজেলার শিক্ষার মানউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষায় পিছিয়ে পড়া উপজেলাকে এগিয়ে নিতে আপনাদের গুরুত্ব অপরিসিম। তাই আপনারা সময় মত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্য শিক্ষকদের দিকনির্দেশনা দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠান তথা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান উন্নয়নের মাধ্যমে অবহেলিত এ উপজেলার শিক্ষার হারে দেশ সেরা উপজেলা করতে হবে।
গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা সকল পর্যায়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক ও শিক্ষার গুনগত মানউন্নয়নে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আক্তার, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, মেহেরপুর সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমক্ষেতু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, শিক্ষক নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, শিক্ষক নেতা পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, শিক্ষক নেতা রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক নেতা জেটিএস মাধ্যািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আহসান হাবিব ও ধানখোলা বিএম কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান শিলনসহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স