রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুই গৃহবধুকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০১৯ ইং
আলমডাঙ্গায় দুই গৃহবধুকে পিটিয়ে জখম
হারদী প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার কামালপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে কামালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো। স্থানীয়সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের মিরাজুল ও সাইফুলের নিকট থেকে একই গ্রামের মওলা বক্সের ছেলে শাকিলের সরকারী চাকুরীর জন্য প্রায় ৬ লাখ টাকা ধার নেয়। মিরাজুল ও সাইফুল বিভিন্ন সময় শাকিলের নিকট টাকা ফেরত চাইলে আজ নই কাল বলে ঘোরাতে থাকে। গতকাল বিকালে মিরাজুলের স্ত্রী পারভিনা খাতুন ও সাইফুলের স্ত্রী রেখা খাতুন শনিবার বিকালে টাকা চাইতে শাকিলের বাড়িতে যায়। এসময় টাকা দিবে না বলে দম্ভক্তি দেখায় শাকিল। এনিয়ে পারভিনা ও রেখার সাথে বাকবিতন্ড বাঁধলে কামালপুর গ্রামের মওলা বক্সের ছেলে শাকিল (৩০), তার ভাই আলম (৩৫) ও জালাল হোসেনের ছেলে দিপু বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে রেখা ও পারভিনা গুরুত্বর জখম হয়। এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা প্রস্তুতি চলছিলো।


কমেন্ট বক্স