শিক্ষার পাশাপাশি সৎভাবে চলার অনুশীলন কেন্দ্র
- আপলোড তারিখঃ
১৩-০১-২০১৯
ইং
দামুড়হুদার কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু
তৌহিদ তুহিন: প্রাথমিক স্তরের শিক্ষার্থীর মাঝে সততার আলো ছড়িয়ে দিতে দামুড়হুদার নতিপোতা ইউনিয়ের কালিয়াবকরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সততা স্টোর চালু করেছে স্কুল কৃর্তপক্ষ। গতকাল শনিবার দুপুরে দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ সহকারী শিক্ষক-শিক্ষিকা উপস্থিত থেকে উদ্ধোধন করে সততা স্টোর। ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছয়শ’র অধিক সততা স্টোর খোলা হয়েছে বলে জানা যায়। ছোট পরিসরে এই সততা স্টোর চালু হলেও ভবিষ্যতে বড় পরিসরে চালু করার পরিকল্পনা আছে বলে জানায় স্কুল কৃর্তপক্ষের। তাছাড়াও চুয়াডাঙ্গায় এখন কোন স্কুলে সততা স্টোর চালু হয়নি। এসব স্টোরে শিক্ষার্থীর প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কিনতে পারবে। আলমারিতে রাখা আছে কলম, খাতা, চকলেট, চিপস্সহ কোমলমতি শিশুদের খাওয়ার সামগ্রী। প্রতিটি পণ্যের নির্ধারিত দাম উল্লেখ্য করা আছে। যেকোনা শিক্ষার্থী তার পছন্দমতো পণ্যটি কিনে ক্যাশ বাক্সে টাকা জমা রাখতে হবে। শিক্ষার পাশাপাশি সৎভাবে চলার অনুশীলন কেন্দ্র। এখানে বিক্রেতা নেই। এ দোকানের প্রকৃত বিক্রেতা হলো বিবেক, নৈতিকতা, সততা চরিত্র ও মনুষ্যত্ব। প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন- সৎ, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে এই প্রজন্মের শিক্ষার্থীরদের মানসিকভাবে তৈরি করা লক্ষে এ সততা স্টোর চালু করা। সততা স্টোর সততা চর্চার একটি প্লাটফর্ম শির্ক্ষাথীর জন্য। যা আস্তে আস্তে কমলমতি শিশুদের সত্যভাবে চলার বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি। চুয়াডাঙ্গাসহ আশাপাশে উপজেলায় অনেক শিক্ষার্থীর স্কুল থেকে মিষ্টি কেনার জন্য রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটা স্কুলের সততা স্টোর থাকলে অনেক অংশেই দূর্ঘটনা কমে আসবে বলে মনে করে এলাকার সচেতন মানুষ।
কমেন্ট বক্স