জীবননগরে নারীর ছোড়া ইটে পুরুষ রক্তাক্ত জখম!
- আপলোড তারিখঃ
১৩-০১-২০১৯
ইং
জীবননগর অফিস: জীবননগরে ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মিনাজপুর গ্রামের খোকন মিয়ার আমবাগান ঘেরার জন্য কুলের ডাল কেটে নিয়ে খোকন মিয়ার লেবার মিনাজপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে সানোয়ার হোসেন (৫০) কুলের ডাল ফেলতেই একই গ্রামের লতিফের ছাগল কুলের পাতা খেতে আসে। এ সময় সানোয়ার ছাগলটি তাড়ালে লতিফের স্ত্রী আখি খাতুন বাড়ি থেকে ছুটে এসে ইট দিয়ে সানোয়ারের মাথায় আঘাত করে। এ সময় সানোয়ার রক্তাত্ব জখম অবস্থায় মাটিতে পড়ে যায়। স্থানীয় জনগন ছুটে এসে তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সানোয়ার অভিযোগ করে বলেন- আমি কুলের ডাল দিয়ে বেড়া ঘিরছিলাম। ছাগলগুলো এসে ডালগুলো টেনে নিয়ে যাচ্ছিল আমি ছাগলগুলো তাড়াতেই আখি বাড়ি থেকে ইট নিয়ে পিছনতে আমার মাথায় আঘাত করে। জমির মালিক খোকন মিয়া জানান, ওই আমবাগানটি দীর্ঘদিন ফাঁকা পড়ে ছিলো এ জন্য বেড়াটি জন দিয়ে ঘিরছিলাম। আমি একটু বাড়িতে আসতেই শুনতে পাই সানোয়ারকে ইট দিয়ে মাথায় আঘাত করেছে। আমি দ্রত ঘটনাস্থলে ছুটে আসি এবং রক্তাক্ত অবস্থায় সানোয়ারকে জীবননগর হাসপাতালে ভর্তি করি। এ ব্যাপারে লতিফের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে ফোনটি রিসিভ না করায় লতিফ এবং তার স্ত্রী আখির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কমেন্ট বক্স