জীবননগর থানা পুলিশের অভিযানে আটক-৩
- আপলোড তারিখঃ
১৩-০১-২০১৯
ইং
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৩ জন আটক হয়েছে। গত শুক্রবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে এস আই আনিছ, এস আই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে অভিযান চালিয়ে কয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী মিলন, একই উপজেলার উথলী গ্রামের আমির হোসেনের ছেলে মাদকসেবনকারী সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। এদিকে গতকাল নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত ফারজান আলীর ছেলে মাদকব্যবসায়ী রফিকুল ইসলামকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
কমেন্ট বক্স