দামুড়হুদায় রুপার গহনা ও গাঁজা উদ্ধার
- আপলোড তারিখঃ
১৩-০১-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পরাণপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজির অধিক রুপার গহনা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ রুপার গহনা ও গাঁজা উদ্ধার করা হয। জানা যায়, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল দলের টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পরানপুর গ্রামের পাঁকা রাস্তার মোড় থেকে ৪ কেজি ২১১ গ্রাম (৩৬১ ভরি) রুপার গহনা ও ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭১ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত রুপার গহনা দর্শনা কাস্টমস অফিসে এবং গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স