রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার হাসানুজ্জামান

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৯ ইং
ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার হাসানুজ্জামান
জনহিতকর কাজে প্রশান্তি শুধু অনুভব করা যায় ঝিনাইদহ অফিস: তীব্র শীত আর হিমেল হাওয়া যেন আরো জেঁকে বসেছে ঝিনাইদহে। মৃদ শৈত্য প্রবাহে নাকাল এ এলাকার জনজীবন। শীতের এই তীব্রতাই বেশি কাবু নি¤œ আয়ের মানুষ। শীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সামান্য উষ্ণতা দিতে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ঝিনাইদহ পুলিশ লাইনসে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, জনহিতকর কাজে সম্পৃক্ত থাকার মাঝে এক ঐশ্ব্যরিক প্রশান্তি রয়েছে। এমন প্রশান্তি শুধু অনুভব করা যায়। ঝিনাইদহ জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনহিতকর কাজে স¤পৃক্ত থাকতে বদ্ধ পরিকর। জনহিতকর কাজের অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ।


কমেন্ট বক্স