রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুমার নদীর পাড়ে পাঁকা রাস্তা কাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৯ ইং
কুমার নদীর পাড়ে পাঁকা রাস্তা কাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয় আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কুমার নদীর পাড়ের রাস্তা লালব্রিজ থেকে কুমারী ইউনিয়নের এলাহীনগর পর্যন্ত রাস্তার পাঁকাকরণের কাজ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। আমি নির্বাচনের আগে কথা দিয়েছিলাম এই রাস্তাটি নির্মাণ করবো, আমরা কথা রেখেছি। পর্যায়ক্রমে আলমডাঙ্গার অসমাপ্ত কাজ এই ৫ বছরে সমাপ্ত করবো। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা এলজিইডির অর্থায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ আওতায় ১ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৫শ’ ৯২ টাকা ব্যয়ে ২ হাজার ২০০ মিটারের রাস্তার কাজ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী তরুণ জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আহসান মৃধা, কুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, জামজামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, ঠিকাদারী প্রতিষ্ঠানের ছমির উদ্দিন, আহসানউল্লাহ, শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রানা মন্ডল, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন, আলীহিম, কুমারী ইউনিয়ন যুবলীগের সম্পাদক টুটুল, মিনারুল, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, মিজান, শিবলী, মনিরুল, বাদশা, বাপ্পি, নুর আলম প্রমুখ। এছাড়াও বেলা ১২টায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ সকল দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।


কমেন্ট বক্স