রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৩

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৩

হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের উত্তরপাড়ার সাবের আলীর ছেলে রানা পারভেজ (২০), দামুড়হুদার আব্দুল কাশেমের ছেলে ইতুয়ার (৩০) ও চুয়াডাঙ্গার মোচায়নগরের মিজানুর রহমানের ছেলে মুন্না (৩)। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিয়ালমারি বাজারের উপর মোটরসাইকেলের সাথে আলমসাধুর সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রানা পারভেজ আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল বেলা ৩টার দিকে দামুড়হুদার লোকনাথপুর ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, গতকাল বেলা ৩টার দিকে দামুড়হুদায় রাস্তায় খেলা করার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় শিশু মুন্না। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।



কমেন্ট বক্স