রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফেন্সিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৯ ইং
দামুড়হুদায় ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার হইতবপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ আব্দুল গফুর (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটকৃকত আব্দুল গফুর দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ উপজেলার হইবতপুর গ্রামের পাঁচ কবরের সামনে পাঁকা রাস্তার উপর হতে আব্দুল গফুর নামের এক যুবককে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৪ হাজার ৪শ’ টাকা। ফেন্সিডিলসহ আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান (৩৩) নামের আরো একজনকে পলাতক আসামী করে হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত বাদী হয়ে বর্নিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।



কমেন্ট বক্স