রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথকস্থানে দু’যুবকের আত্মহত্যার চেষ্টা!

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে দু’যুবকের আত্মহত্যার চেষ্টা!
হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গার পৃথকস্থানে বিষপান ও ব্যাটারির এসিড পানি পান করে দুই যুবক আত্মহত্যার অপচেষ্টা করেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া কাছারি পাড়ার ইউনুস মন্ডলের ছেলে রমজান (৩৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর ঝোড়াঘাটার খোরশেদ আলমের ছেলে আব্দুল (২২)। জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে রমজান পারিবারিক অশান্তির কারণে বিষপান করে। তারপর সে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, চুয়াডাঙ্গা ঝোড়াঘাটার আব্দুল পারিবারিক কলহের কারণে ব্যাটারীতে দেওয়া এসিড পানি পান করে আত্মহত্যার অপচেষ্টা করে। জানা যায়, আব্দুল একজন অটো মেকানিক্স। সে গতকাল রাত ৯টার দিকে ব্যাটারিতে দেওয়া এসিড পানি পান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা দু’জনেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


কমেন্ট বক্স