রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গা বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র ৬ ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এ প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের প্লে গ্রাউন্ডে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মামুন। বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল রাশিদুল আলম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, মেহেরপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-পরিচালক মেজর লুৎফুল কবির। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান। তিনি তার বক্তব্যে গত ৩ বছরে সীমান্ত পাহারায় বিজিবির ৬ ব্যাটালিয়নের অর্জনগুলো তুলে ধরেন। এরপর প্রধান অতিথি তার বক্তব্যে বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালকসহ সকল কর্মকর্তা ও জওয়ানদের অর্জিত ভালকাজের জন্য ধন্যবাদ দেন। এরপর পুরষ্কার প্রদান করেন। প্রীতিভোজ অনুষ্ঠানে বিজিবি, জেলা ও পুলিশ প্রশাসন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার আমন্ত্রিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স