রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ময়লা অপসারণে কন্টেইনার ভ্যান উদ্বোধনকালে ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ময়লা অপসারণে কন্টেইনার ভ্যান উদ্বোধনকালে ডিসি গোপাল চন্দ্র দাস
ভ্যানে ঢাকনাযুক্ত কন্টেইনার থাকায় দুর্গন্ধ ছড়াবে না নিজস্ব প্রতিবেদক: এবার চুয়াডাঙ্গা শহরে ঢাকনাযুক্ত কন্টেইনার ভ্যানে করে ময়লা অপসারণের কাজ করবে চুয়াডাঙ্গা পৌরসভা। ফলে পাড়া মহল্লা থেকে ভ্যানযোগে ময়লা বহনের সময় শহরে এখন আর দুর্গন্ধ ছড়াচ্ছে না। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিপি-৩) থেকে ময়লা অপসারণের জন্য এসব ঢাকনাযুক্ত কন্টেইনার ভ্যান চুয়াডাঙ্গা পৌরসভায় দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ৯টি আধুনিক কন্টেইনার ভ্যানের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, মুন্সি রেজাউর করিম খোকন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নাজরিন পারভীন, জাহাঙ্গীর আলম মালিক, গোলাম মোস্তফা, রাসেদুল ইসলাম (মানু), আবুল হোসেন, শাহিনা আক্তার, সুলতান আরা রতœা, শেফালী খাতুন, পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম প্রমুখ। জানা গেছে, শহরের নয়টি ওয়ার্ড থেকে ঢাকনাযুক্ত এসব কন্টেইনার ভ্যান থেকে বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করা হবে। তবে এক্ষেত্রে পৌরসভা থেকে নির্ধারিত ফি প্রদান করতে হবে। পৌর সংশ্লিষ্টরা মনে করছেন, এসব ভ্যান প্রতিষ্ঠানের ময়লা ব্যবস্থাপনায় যুক্ত হওয়ায় শহর পরিষ্কার পরিচ্ছনতার কাজে গতিশীলতা বাড়বে। ময়লা অপসারণ কাজের জন্য পরিবহন সংকটের ঘাটতি কিছুটা পূরণও হবে। জানা গেছে, ময়লা অপসারণের জন্য পৌরসভায় আসা ভ্যানগুলো প্যাডেল চালিত। ভ্যানের সাথে সংযুক্ত কন্টেইনারগুলো ঢাকনাযুক্ত হওয়ায় ময়লা অপসারণের সময় দুর্গন্ধ ছড়াবে না।


কমেন্ট বক্স