রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পথশিশু বিদ্যালয় উদ্বোধনকালে অতিরিক্ত ডিসি ইয়াহ্ ইয়া খান

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় পথশিশু বিদ্যালয় উদ্বোধনকালে অতিরিক্ত ডিসি ইয়াহ্ ইয়া খান
এমন মহৎ কাজে বিত্তবানদের সহযোগিতা খুব দরকার অঙ্কন মল্লিক: হতদরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিনামূল্যে স্বাস্থ্য ও স্যানিটেশন সহযোগিতা, দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান, বয়স্ক নর-নারীর পাশে গিয়ে সেবা প্রদান ও প্রতিবন্ধী স্কুলের পর সমাজ সেবিকা জাহানারা খাতুনের আরো একটি উদ্যোগে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় উদ্বোধন হলো পথশিশু বিদ্যালয়। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় এ পথশিশু বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহানারা খাতুন ফাউন্ডেশনের পরিচালক জাহানারা খাতুন টগর। স্বাগত বক্তব্যে জাহানারা খাতুন ছাত্রী জীবন থেকে অবহেলিত মানুষের পাশে গিয়ে তাদের সেবার নানা দিক তুলে ধরার পাশাপশি খেলাধুলা উন্নয়নেও তার উদ্যোগের কথা ব্যক্ত করেন। ইতিমধ্যেই জাহানারা খাতুন ফাউন্ডেশনের তত্বাবধায়নে একটি মেয়েদের ও একটি ছেলেদের ক্রিকেট টিম তৈরী করা হয়েছে। ক্রিকেটারগণ বিভিন্ন লীগ ও টুর্ণামেন্ট অংশগ্রহন করে কৃতিত্বেরও সাক্ষর রেখেছে। পরবর্তী শিডিউলে ছেলে ও মেয়ে উভয় ক্রিকেট টিম রাজশাহীতে ক্রিকেট খেলতে যাবে বলেও নিশ্চিত করেন জাহানারা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান বলেন, জাহানারা খাতুনের সাথে জয়ীতা অন্বেষনের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আমার সাথে সাক্ষাৎ হয়। সে জেলার শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননাও অর্জন করেছে। তবে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তার সেবার গভীরতা যে এতো এ অনুষ্ঠানে না আসলে আমি বুঝতে পারতাম না। এ ধরণের সমাজ সেবকদের পাশে সমাজের বিত্তবানদের এসে দাঁড়ানো দরকার। আমি আমার জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলাপ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে কিভাবে দাঁড়ানো যায় সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এছাড়া সমাজ সেবার পাশাপাশি খেলাধূলার উন্নয়নে জাহানারা খাতুনের উদ্যোগটিও প্রসংশনীয়। এমন মহৎ কাজে সমাজের বিত্তবানদের সহযোগিতা খুব দরকার বলেও তিনি উল্লেখ করেন। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্য শেষে ফিতা কেটে পথশিশু বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পথশিশু বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এনটিভি প্রতিনিধি অ্যাড.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলো প্রতিনিধি শাহ্ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিকা মোমেনা খাতুন, পথশিশু বিদ্যালয়ের শিক্ষিকা রিক্তা খাতুন, মহিলা ক্রিকেট টিমের দলনায়িকা ফাতেমা খাতুন। এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রচার-প্রচারণা সম্পাদক একুশে টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতারসহ জাহানারা খাতুন ফাউন্ডেশনের সে¦চ্ছাসেবক, পথশিশু ও প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


কমেন্ট বক্স