রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০১৯ ইং
বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা ঝাঝাডাংগা গ্রামের মাঠ থেকে ১৭ বোতল ভারতীয় মদ আটক করে। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৫’শ টাকা। এছাড়া গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পাকা রাস্তার উপর হতে ০২টি ভারতীয় শাল, ০২টি সোয়েটার, ০২টি বেবী সেট, ০১টি শার্ট, পেশার কুকার ও রাইস কুকারের বিভিন্ন মালামাল আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৭ হাজার ৭’শ টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামাল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স