রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী আটক

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০১৯ ইং
স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী আটক
ঝিনাইদহ অফিস: তুচ্ছ ঘটনায় খুন হওয়া ঝিনাইদহে ৩য় শ্রেণীর স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার মুরারিদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ওই গ্রামের হাতেম আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মুরারিদহ গ্রামের ৩য় শ্রেণীর স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তুচ্ছ ঘটনায় বিল্লালকে খুন করা হয় বলেও ওসি জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শহিদুল শেখের ছেলে বিল্লালের লাশ শুক্রবার স্থানীয় একটি কলাবাগানে পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের পিতা শহিদুল ইসলাম বাদি হয়ে মিজানুরের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করে।


কমেন্ট বক্স