আলমডাঙ্গায় নারী নির্যাতন মামলায় স্বামী-স্ত্রী আটক
- আপলোড তারিখঃ
০৪-০১-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নওদা দূর্গাপুর গ্রামে যৌতুকের মামলায় শ^শুর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই মহিলার দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার নওদা দূর্গাপুর গ্রামের আবু সাম তার ছেলে সুমনকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে জেসমিন নাহারের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সুমন ও তার পিতামাতা নির্যাতন করে আসছিল বলে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। এই মামলার আসামী হিসেবে সুমনের পিতা আবু সামা (৫০) ও তার স্ত্রী ছামেলা খাতুন (৪৫) পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে গতকাল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স