মেহেরপুরে সাক্ষর ও সিল জাল : মন্টুর জেল
- আপলোড তারিখঃ
০৩-০১-২০১৯
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরে সাক্ষর ও সিল জাল করে জমি রেকর্ড করার দায়ে মনিরুল ইসলাম মন্টু নামের এক ব্যক্তির ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সামিউল ইসলাম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত মনিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামের বাহার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম অপরের জমি রেজিঃ করে দিতে আর এস রেকর্ডের জমিতে সাক্ষর ও সীল জাল করে। বিষয়টি প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়।
কমেন্ট বক্স