বিশেষ প্রতিবেদক: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে বই উৎসবে মাতলো চুয়াডাঙ্গা জেলার সহ¯্রতাধিত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ২৩ লাখেরও বেশী শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপি তাদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, বছরের প্রথম দিন জেলার পাঁচশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষার্থীর হাতে ৭ লাখ ২৯ হাজার ৯২৯টি নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের জেলায় চাহিদা অনুযায়ি নতুন বই সরবরাহ করা হয়েছে। ফলে কোন ঘাটতি নেই।
জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রঞ্জন চক্রবর্তী জানান, চাহিদা অনুযায়ী কোন ঘাটতি ছাড়া জেলার দু’শতাধিক মাধ্যমিক, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে ১৫ লাখ ৯৩ হাজার ৬৫০টি বই বিতরণ করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন