রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে

  • আপলোড তারিখঃ ০২-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে
নারীসহ ১৩ নবীন আইনজীবীকে বরণ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে এক নারী আইনজীবীসহ ১৩ জন নবীন আইনজীবীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বিতীয়তলায় এ বরণ অনুষ্ঠিত হয়। নবীন ১৩ জন আইনজীবী হলেন- সৈয়দ ফারুক আহম্মেদ, হাসানুজ্জামান সবুজ, ইলিয়াছ হোসেন সবুজ, ইকরামুল হক, আজিজুর রহমান, শাহীন রেজা, কাজী জুবায়ের বিন হায়দার হৃষি, ফারজানা হোসেন তুরিন, আব্দুল জব্বার, নজরুল ইসলাম, আাতিকুল হক, আবু সাঈদ মিলন ও শাহরিয়ার অভি। জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানের সভা সঞ্চালনায় ছিলেন জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। এসময় জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতা অ্যাড. মসলেম উদ্দিন, আসাদুজ্জামান গণি সালাম, এমএম শাজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, আ.স.ম. আব্দুর রউফ, আব্দুল খালেক, মইনুদ্দিন মইনুল ও মানি খন্দকারসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নবীন আইনজীবীদের মাঝে কালো টাই, কোর্টপিন, কলম ও ডায়েরী উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়।


কমেন্ট বক্স