রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাংবাদিকের উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা

  • আপলোড তারিখঃ ০১-০১-২০১৯ ইং
জীবননগরে সাংবাদিকের উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে সাংবাদিকের উপর হামলা করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গত রবিবার সকালে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের হারদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন প্রতিনিধি। আহত সাংবাদিক মামুন অভিযোগ করে বলেন, রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ছবি তোলাকে কেন্দ্র করে হারদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে তাকে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে এবং তার কাছে থাকা সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত ক্যামেরা এবং মোবাইল ফোন ভাঙচুর করে। এ সময় স্থানীয় জনগন ছুটে এসে সাংবাদিক মামুনকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করে। এদিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের এ কান্ড দেখে সুধী ও সাংবাদিক মহল তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।


কমেন্ট বক্স