চুয়াডাঙ্গায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র যুবককে কুপিয়ে জখম!
- আপলোড তারিখঃ
০১-০১-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জ্বীনতলা মল্লিকপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম যুবক চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলা মল্লিকপাড়ার মৃত শহিদুল ইসলামের নাতি ইয়াশা ইসলাম মিরাজ (১৮)। তার পিতা মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকায় কর্মরত আছেন। জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়ার মাছ ব্যবসায়ী কাওসারের ছেলে সজল ও কাজলের সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে মিরাজের বাকবিত-া হয়। পরে জ্বীনতলা মসজিদের সামনে তারা মোটরসাইকেলে এসে মিরাজের পিঠে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে মিরাজ রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার আঘাতটি বেশ গুরুত্বর। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
কমেন্ট বক্স