আলমডাঙ্গা আল-ইকরা ক্যাডেট একাডেমী থেকে ৫টি ফ্যান চুরি!
- আপলোড তারিখঃ
০১-০১-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আল-ইকরা ক্যাডেট একাডেমীর ভবন থেকে ৫টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত রবিবার গভীর রাতে আল-ইকরা একাডেমীর শাখা কলকাকলীর রুম থেকে সংঘবদ্ধ চোরচক্র ৫টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে। গতকাল আল-ইকরা ক্যাডেট একাডেমীর পরিচালক আব্দুল হাই সকালের দিকে স্কুল খুলে কলকাকলী শাখা রুমের দরজার তালা ভাঙ্গা দেখে সন্দেহ হলে ঘরে ঢুকে চুরির ঘটনা দেখতে পায়। এ ব্যাপারে আলমডাঙ্গা আল-ইকরা ক্যাডেট একাডেমীর পরিচালনা পরিষদের সদস্যবৃন্দকে ঘটনা অবহিত করেন। এই মর্মে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, ইদানিং বেশ কিছু বখাটে ওয়াপদা চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও আড্ডা দেয়। ইতিপূর্বে আরো কয়েকবার চুরির ঘটনা ঘটায় ওয়াপদাবাসী আতঙ্কিত।
কমেন্ট বক্স