হিজলগাড়ী কেরুজ ক্যানাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
- আপলোড তারিখঃ
৩১-১২-২০১৮
ইং
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী কেরুজ মাঠ থেকে সদ্য জন্ম নেওয়া একটি মৃত বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। রাতে আধারে কে বা কারা সদ্যজন্ম নেওয়া বাচ্চাটি লাল কাপড়ে জড়িয়ে একটি সিমেন্টের ব্যাগে করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা যাচ্ছে। জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টার দিকে সবাই যখন ভোট কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে ব্যস্ত ছিলেন তখন হিজলগাড়ী গ্রামের আমির দর্জির ছেলে আলম মিস্ত্রী তার গরুর জন্য ঘাস কাটতে হিজলগাড়ী ডিঙ্গেদহ সড়কের কেরুজ ক্যানালের কাছে যায়। এসময় তিনি একটি সিমেন্টের শপিং ব্যাগ দেখে সেটা খুলে দেখতে পায় একটি সদ্য জন্ম নেওয়া মৃত নবজাতক। পরে তিনি বিষয়টি স্থানীয় এক সাংবাদিককে মোবাইলের মাধ্যমে জানালে সাংবাদিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মৃত বাচ্চাটিকে উদ্ধার করে। বাচ্চার হাত-পা’সহ বিভিন্ন অংশ কাটা ছিলো। শপিং ব্যাগের মধ্যেই থাকা আল্ট্রাসোনোর রিপোর্টে দেখা যায় ৩৮ বছর বয়সী জনৈক শাহানারা গত ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা শহরের সনো ডায়গস্টিক সেন্টার থেকে আল্ট্রাসনো করিয়েছে। স্থানীয়রা ধারণা করছে, আল্ট্রাসনোর রিপোর্টের পর হয়তো ডাক্তারের মাধ্যমে গর্ভপাত ঘটিয়ে বাচ্চাটিকে এখানে ফেলে রাখে গেছে।
কমেন্ট বক্স