চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারদের প্রতি খোলা চিঠি
- আপলোড তারিখঃ
৩০-১২-২০১৮
ইং
প্রিয় চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকাবাসী, আস্ সালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছেন আমি মাহমুদ হাসান খান বাবু, বিএনপি থেকে মনোনীত হয়ে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে ধানের শীষ প্রতীকে চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করছি। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রবল আন্তরিক ইচ্ছে থাকা সত্বেও আপনাদের কাছাকাছি পৌঁছাতে পারিনি। নির্বাচনী প্রচারণার জন্য সার্বিক পরিবেশ ও পরিস্থিতি কেমন ছিলো আশা করি আপনাদের সবকিছুই জানা আছে। এই এলাকার সন্তান ও রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনাদের ভালোবাসায় আমি ধন্য। প্রিয় জীবননগর পৌর ও উপজেলা, দামুড়হুদা উপজেলা, দর্শনা পৌরসভা, বেগমপুর, নেহালপুর, তিতুদহ, ও গড়াইটুপি ইউনিয়নবাসী আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হতে এবং অধিকার আদায়ারে লড়াইয়ে নিজেকে শামিল করতে এই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি। একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই, আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনই আমাকে প্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। পুরাতন ও নতুন ভোটারদের শান্তি ও সম্প্রীতির সেতুবন্ধন গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহবান জানাই। আপনার একটা ভোট যেমন মহামূল্যবান ঠিক তেমনি ভোট প্রদান করাটাও আপনার অধিকার। প্রিয় ভোটারদের কাছে আমার অনুরোধ নিজ নিজ দায়িত্বে কেন্দ্রে গিয়ে যত দ্রুত সম্ভব আপনার পছন্দের প্রতীকে ভোট দিন। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কমনা করছি। সেই সাথে সু-চিন্তিত মতামতের প্রতিফলন প্রত্যাশা করছি।
মাহমুদ হাসান খান বাবু
বিএনপি মনোনীত ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত
জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
চুয়াডাঙ্গা-২
কমেন্ট বক্স