চুয়াডাঙ্গায় নাশকতা ও বোমা হামলা মামলায় আটক-৪
- আপলোড তারিখঃ
৩০-১২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: নাশকতার প্রস্তুতি ও ছাত্রলীগের মতবিনিময় সভায় বোমা হামলা মামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত এসকল আসামীদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আদালত থেকে গতকালই জেল হাজতে পাঠানো হয় এসকল আসামীদের। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর শহরের রুহুল আমিন, ঝাজরী’র সজীব আহম্মেদ (২৮), আমীরপুরের রমজান আলী (৪০) ও বোয়লমারীর আনিছুর রহমান (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরপুর গ্রামের আবু জাফরের ছেলে রমজান আলী ও বোয়লমারী গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে আনিছুর রহমানকে আটক করেন। এরা সকলে ছাত্রলীগের মতবিনিময় সভায় বোমা হামলা মামলার আসামী বলে দাবি করে পুলিশ। অপরদিকে, ঝাজরি গ্রামের আব্দুল হোসেন খোকনের ছেলে সবীব আহম্মেদ ও চুয়াডাঙ্গা থানা কাউন্সিল পাড়ার জেলা জামায়াতের সেক্রেটারী রুহুল আমিনকে আটক করেন। এরা দু’জন নাশকতা প্রস্তুতির মামলার আসামী বলে দাবি করে পুলিশ। পরে গ্রেফতারকৃত এসকল আসামীদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাদেরকে আদালতে প্রেরণ হয়। আদালত থেকে গতকালই জেল হাজতে পাঠানো হয় এসকল আসামীদের।
কমেন্ট বক্স