দর্শনা চিনিকলের ব্রয়লার ভেঙ্গে আখ মাড়াই ব্যহত
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনার কেরুজ চিনিকলের ব্রয়লার ভেঙ্গে আখ মাড়াই ব্যহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মিলের ৪নং ব্রয়লারটি ছাদ ভেঙ্গে নিচে পড়ে যায়। যে কারণে ব্রয়লারের স্টিম বসে যাওয়ায় মাড়াই কার্যক্রম সকল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ ছিল। পরে কর্তৃপক্ষের নির্দেশে ১ ঘন্টা মিল হাউজ ও ১ঘন্টা বইলিং হাউজ চালানোর সিদ্ধান্ত নেয়। তবে কখন নাগাদ ক্ষতিগ্রস্ত ব্রয়লারটির মেরামত কার্যক্রম সম্পন্ন হবে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ। এতে করে আখ চাষিদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে ৪নং ব্রয়লারের ছাদের ক্লাম থেকে প্লাষ্টার ধসে পড়ে। বাকি ৩টা বয়লার দিয়ে মিল চালানো হচ্ছে। তবে পুরাপুরি চালানো যাচ্ছেনা। স্টিম কভার করা সম্ভব হচ্ছে না। এটা একটা ব্রেক ডাউন বলা চলে। তবে ওটা ঠিক করলে সবকিছু ঠিক হয়ে যাবে।
কমেন্ট বক্স