শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পোলিং এজেন্টদের সাথে মতবিনিময়কালে বিএনপি প্রার্থী বাবু খান

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৮ ইং
পোলিং এজেন্টদের সাথে মতবিনিময়কালে বিএনপি প্রার্থী বাবু খান
হুমকি ধামকির মুখে ভোট কেন্দ্র ছাড়বেন না আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত, ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান খান বাবু দিনব্যাপী পৃথক পৃথকভাবে ২০ দলীয় জোটের নেতাকর্মী ও পোলিং এজেন্টদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার জীবননগরের আন্দুলবাড়ীয়াস্থ বাবু খানের বাসভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জোটের নেতাকর্মী ও পোলিং এজেন্টদের কর্তব্য ও করণীয় সভায় তিনি বলেন, ওরা মুখে গণতন্ত্রর কথা বলে। ভোটের কথা বলে আপনাদের ভোটারাধিকার কেড়ে নিতে চায়, কন্ঠরোধ করতে চায়। দেশে অবাধ গণতন্ত্রের কথা বলে। আজ কোথায় গণতন্ত্র? যার মত প্রকাশের স্বাধীনতা নেই। গণতন্ত্র আজ বিপন্ন, বিপন্ন আজ মানবতা। আজ বিরোধী মত প্রকাশের উপর চলছে দুর্বিষহ নির্যাতন, জুলুম ও অত্যাচার। দলবদ্ধভাবে রাতের অন্ধকারে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। হুুমকি দেয়া হচ্ছে ভোট কেন্দ্রে না যাবার জন্য। আওয়ামী বাকশালীদের ভাষায় এর নাম হচ্ছে গণতন্ত্র। ওরা আমাদের ভয় পায় বলে আজ আমাদের উপর হামলা, মামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে ভয়ভীতি, হুমকি দিয়ে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। আজ এসব তা-ব দেখে আওয়ামী ঘরণীর অনেকে মুখ খুলছে। তারা বলছে, এটা অন্যায়, এটা নৈরাজ্য। এটা চলতে পারে না। এভাবে চলতে দেয়া যায় না। আপনারা ভোট কেন্দ্রে শৃঙ্খলার সাথে অবস্থান নিবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটদানে ভোটকেন্দ্রে যদি কেউ আপনার বাঁধা, হুমকি ও হামলা করে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইবেন। হুমকি ধামকির মুখে ভোট কেন্দ্র ছাড়বেন না। গায়ের শেষ রক্ত বিন্দু থাকতে এ লড়াই আপনাকে চালিয়ে যেতে হবে। এ লড়াইয়ে আপনাকে জিততে হবে। বিজয় আমাদের অনিবার্য। অত্যাচারীদের পতন হবেই হবেই ইনশাল্লাহ। প্রতিটি ভোট কেন্দ্রে যাতে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটারাধিকার প্রয়োগ করতে পারে তার জন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানান।


কমেন্ট বক্স