শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগ ও পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগ ও পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার
সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার তিনি পৌর এলাকার সাতগাড়ী, কুলচরা, বেলগাছী ও আদর্শ স্কুলপাড়ায় গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি বলেন, আজ দেশের মানুষ মিথ্যাবাদী দল হিসাবে পরিচিত বিএনপিকে চিনে ফেলেছে। তারা এতিমদের টাকা লুট করবে আর দেশের মানুষদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করবে। এটাই বিএনপির কাজ। তারেক জিয়া লন্ডনে বসে পাকিস্তানী গোয়েন্দা সস্থার সাথে মিলিত হয়ে কিভাবে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা যায় তার পরিকল্পনা করছে। কিন্তু সে পরিকল্পনা কোন দিনই সফল হবে না। বাংলাদেশে আর নির্বাচন বিরোধী কোন ষড়যন্ত্র ও অঘটন ঘটাতে দেওয়া হবে না। আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার চিন্তাভাবনা এদেশের মানুষদেরকে নিয়ে। কিভাবে দেশকে একটি উন্নত রাষ্টে পরিণত করা যায় তার চেষ্টা করা। তিনি আরো বলেন, আজ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ দুইদিন পরিশ্রম করে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলার সভাপতিত্বে সাতগাড়ীর পথসভায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, যুবলীগ নেতা শেখ আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগ সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মজনুল হক পচাঁ, এনামুল হক, জামাল, যুবলীগ নেতা সবুজ, সজীব, রফি, রুবেল, মিঠুন ও একরামুল হক সোনাসহ আরো অনেকে। পরে তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বেলগাছী রেলগেটে পথসভায় যোগ দেন। রওশন মাষ্টারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাসান, রেজাউল করিম, যুবলীগ নেতা আরেফিন আলম রনজু, আব্দুল কাদের, অ্যাডভোকেট সেলিম উদ্দিন খানসহ অন্যান্য নেতাকর্মীরা। বেলগাছী পথসভা শেষে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের পথসভায় যোগ দেন।


কমেন্ট বক্স