শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আলমসাধু ও মোটরসাইকেলসংঘর্ষ : আহত-১

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় আলমসাধু ও মোটরসাইকেলসংঘর্ষ : আহত-১
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকটে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মাঝেরপাড়ার আবুল বাশারের ছেলে জনি (৩০)। জানা গেছে, গতকাল রাত আটটার দিকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে আলমডাঙ্গায় ফিরছিলেন আহত জনি। পথিমধ্যে ঘোড়ামারা ব্রিজের কাছে আলমসাধু সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় জনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন।


কমেন্ট বক্স