শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-২ আসনে পোলিং এজেন্টদের সাথে মতবিনিময়কালে বিএনপি প্রার্থী বাবু খান

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা-২ আসনে পোলিং এজেন্টদের সাথে মতবিনিময়কালে বিএনপি প্রার্থী বাবু খান
আমরা ভোটের মাঠ শেষদিন পযর্šÍ ছাড়বো না আন্দুলবাড়িয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ২০ দলীয় জোট ও ঐক্যফ্রণ্ট প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান খান বাবু দিনব্যাপী দলীয় নেতাকর্মী ও পোলিং এজেন্টদের সাথে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার জীবননগরের আন্দুলবাড়ীয়াস্থ বাবু খানের বাসভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শত বাধাঁ, বিপত্তি, হামলা, গায়েবী মামলা, হুমকি-ধামকী উপেক্ষা করে আপনরা নিজ নিজ ভোট কেন্দ্রে যাবেন। ভোট আপনার নাগরিক অধিকার, আপনাদের অধিকার প্রতিষ্ঠায় আপনারা সর্বশক্তি নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের স্বার্থে নয়, জাতীয় স্বার্থে, দেশ ও গণতন্ত্র পুনুরুদ্ধারে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এ দু:শাসনের জবাব দেবেন। তিনি আরো বলেন, ইতিহাস বলে অত্যাচারী শাসকরা চিরস্থায়ী না। আগামীতে এ অত্যাচারী শাসকদের পরাজয় অনিবার্য। তিনি প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীর উদোশ্যে বলেন, পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়, পুলিশ জনগনের বন্ধু, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর। আপনারা দলমতের উর্দ্ধে থেকে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে যাতে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটারাধিকার প্রযোগ করতে পারে তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান। মিথ্যা মামলা, হামলা, গণগ্রেফতার, নির্বাচনী অফিস ভাংচুর, গণসংযোগ ও প্রচারাভিযানে বাঁধা, হামলা, গাড়ী ভাংচুর, হুমকি, ধামকি, জুলুম, অত্যাচারের মুখে আমরা ভীতু নয়। ভোটের মাঠ ছাড়েনি, যত খুশি নির্যাতন চালান, আমরা ভোটের মাঠ শেষদিন পযর্šÍ ছাড়বো না। আগামী ৩০ ডিসেম্বর ব্যালেটের মাধ্যমে এ এলাকার জনগন এর সমুচিত জবাব দেবে। তিনি ক্ষোভের সাথে বলেন, হামলা, মামলা, বাধাঁ, ভয়ভীতি, জনমনে আতষ্ক সৃষ্টি করে নয়, সাহস থাকলে সমতল মাঠে খেলতে আসুন। এ ছাড়াও তিনি ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।


কমেন্ট বক্স