আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৩
- আপলোড তারিখঃ
২৮-১২-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকান্ড পরিকল্পনার অভিযোগে বিএনপির ২ জন ও একজন চোর’কে গ্রেফতার করেছে। জানা গেছে, গতকাল ভোররাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে জামজামী ইউনিয়নের বানিনাথপুর গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে বিএনপি নেতা মজিবর রহমান মন্ডল (৫০), রাধিকাগঞ্জের মৃত আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩) ও পশুহাট রেললাইন ঢালপাড়ার রবিউল ইসলামের ছেলে চুরি মামলার আসামী আকাশকে (২৮) থানা পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা অভিযোগসহ চুরি মামলা রয়েছে। গতকাল তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স