শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি পাবে: ফখরুল

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৮ ইং
আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি পাবে: ফখরুল
ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোট গণতন্ত্রের মুক্তি, দেশের স্বাধীনতা রক্ষা ও ইনসাফ প্রতিষ্ঠার। এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিএনপি গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছে। এবারের ভোট নির্ধারণ করবে দেশে একদলীয় শাসন থাকবে নাকি পরিবর্তন ঘটবে?গতকাল বুধবার বিকেলে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জুলুমবাজ ও নির্যাতনকারী। এরই ধারাবাহিকতায় বিনা অপরাধে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। আর এই জুলুমবাজ সরকারের পরিবর্তন ঘটাতে হবে। নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর ভোটের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের মুক্তি হবে, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সেদিন দলে দলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোট দিতে হবে। ভোট গণনা শেষে তবেই বাড়ি ফিরতে হবে। তিনি বলেন, সরকার নির্বাচন বানচালে সবধরনের চেষ্টা এবং মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন করছে। এই সরকার আপনাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে মারতে চায়।তিনি আরো বলেন, সারাদেশের মানুষের একটি আকাক্ষা তারা আওয়ামী লীগকে সরাতে চায়, পরিবর্তন চায়। এ জন্য সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে। অত্যাচার নির্যাতন যতই হোক আমরা নির্বাচনে শেষ দিন পর্যন্ত লড়ে যাব।


কমেন্ট বক্স