শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে দু’জন আটক

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে দু’জন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছাত্রলীগের কর্মী সভায় বোমা হামলার ঘটনায় দু’জন অজ্ঞাতনামা আসামী হিসেবে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার রাতে আলমডাঙ্গার পূর্ব কমলাপুর ও আমিরপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের আবুল কাশেম ঝন্টু (৫৫) ও আমিরপুর এলাকার আব্দুল গফুর (৫০)। পুলিশ জানায়, সম্প্রতি চুয়াডাঙ্গা পৌর শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের একটি কর্মী সভায় বোমা হামলা চালায় দুর্বত্তরা। আটককৃতদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানা গেছে।


কমেন্ট বক্স