শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ব্রীজ নির্মাণ কাজে অনিয়ম!

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৮ ইং
জীবননগরে ব্রীজ নির্মাণ কাজে অনিয়ম!
জীবননগর অফিস: জীবননগরে ব্রীজ নির্মাণের কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। জীবননগর পৌর শহরের আলিম আলিয়া মাদ্রাসার সামনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থয়ানে সাধারণ মানুষের যাতায়াতের জন্য ভৈরব নদীর উপর নির্মাণ করা হচ্ছে ব্রীজ। ব্রীজ নির্মাণ কাজ শুরু হতে না হতেই হ-য-ব-র-ল অবস্থা দেখা দিয়েছে। শিডিউল অনুযায়ী ব্রীজ নির্মাণের জন্য পিলার তুলে কাজ করার কথা থাকলেও সেখানে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে গর্ত করে ব্রীজ নির্মাণের কাজ করা হচ্ছে। তাছাড়া ব্রীজ নির্মাণ কাজে পাকশির বালি ব্যবহার করার কথা থাকলেও কাজের শুরুতেই মাটি মিশ্রিত বালি দিয়ে কাজ করা হচ্ছে। এদিকে, স্থানীয় জনগন গতকাল মঙ্গলবার সকালে ব্রীজ নির্মাণ কাজে অনিয়ম হওয়ার কারণে একত্রিত হয়ে কাজটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। তথ্যনুসন্ধানে জানা গেছে, কাজটি ঝিনাইদহ এসএস কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান পেলেও ব্রীজের কাজটি জীবননগর শহরের একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে। যারফলে ব্রীজের কাজের অনিয়মগুলো অনেকের চোখে পড়লেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এসএস কনস্ট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে কর্তৃপক্ষের উদাসীনতা দেখা এলাকার সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েছেন। স্থানীয় কৃষক আবুল কাশেম বলেন, আলিয়া মাদ্রাসার সামনে ভৈরব নদীর উপর এই ব্রীজটি হলে সাধারণ মানুষের কৃষিপণ্য নিয়ে আশা যাওয়া করা যাবে খুব সহজেই। দীর্ঘদিন যাবত ব্রীজটির জন্য সাধারণ মানুষ চাষাবাদে অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জীবননগর উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিআইও আশরাফুলের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এদিকে, ব্রীজ নির্মাণ কাজের শুরুতেই অনিয়ম করায় সাধারণ মানুষ ফুঁসে উঠেছেন। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ব্রীজ নির্মাণ কাজে যদি কোন অনিয়ম পাওয়া যায় হয় তা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


কমেন্ট বক্স