শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আ.লীগের বিশেষ বর্ধিত সভায় যুগ্ম সম্পাদক হানিফ

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৮ ইং
মেহেরপুরে আ.লীগের বিশেষ বর্ধিত সভায় যুগ্ম সম্পাদক হানিফ
বিজয়ের পতাকা উড়িয়ে আ.লীগ ক্ষমতায় আসবে মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি’র মত সন্ত্রাসি দল, তারেক জিয়ার মত যে পৃথীবির সেরা ধনী হওয়ার সপ্ন দেখে সাধারণ জনগনকে মেরে, পুড়িয়ে লাঞ্চিত করে অধিকার হরণ করে তাদের বর্জন করতে হবে। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিতে হবে। আগামী ৩০ ডিসেম্বর যে ভোট হবে সেখানে একটি প্রতীকেই ভোট হবে। প্রথম রাজধানী মুজিবনগরে বিজয়ের পতাকা উড়িয়ে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মেহেরপুর-১ (মুজিবনগর-মেহেরপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমূখ।বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা আবেদীন, সাধারণ সম্পাদিক লাভলী ইয়াসমিন, যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরহাদ হোসেন এমপি’র পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শামীম আরা হিরা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স