শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৮ ইং
জীবননগরে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদকব্যবসায়ী আটক হয়েছে। গত সোমবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে এসআই নাহিরুল ইসলাম, এসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে রাত ১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জসিমের (৪০) বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির রান্নাঘর থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স