চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় মারামারি : একজন জখম
- আপলোড তারিখঃ
২৬-১২-২০১৮
ইং
নিজস্ব প্রেিতবদক: চুয়াডাঙ্গা ভিমরুল্লাহ’র ফকিরপাড়ায় তুচ্ছ ঘটনার বিবাদে জড়িয়ে মোহাম্মদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে শাবলের আঘাতে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি চুয়াডাঙ্গা পান্না সিনেমা হলপাড়ার মৃত গোলাম রসুলের ছেলে। জানা গেছে, আহত মোহাম্মদ আলী ফকিরপাড়ার কাঠ ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের কাঠ ব্যবসায়ী আইন উদ্দিন ও মঈন উদ্দিন তার কাঠ ছিনিয়ে নেয়। তিনি এতে বাঁধা দিলে ‘স’ মিলের মালিক খোকনের সহযোগীতায় আইন উদ্দিন ও মঈন উদ্দিন তার মাথায় শাবল দিয়ে আঘাত করে এবং তাকে কাঠের বাটাম দিয়ে মারধর করে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কমেন্ট বক্স