শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৮ ইং
দর্শনায় ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পেট্টোল পাম্পের নিকট হতে ৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩১ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স