শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেপরোয়া কুকুর : চুয়াডাঙ্গায় কামড়ে আক্রান্ত-২৩

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৮ ইং
বেপরোয়া কুকুর : চুয়াডাঙ্গায় কামড়ে আক্রান্ত-২৩
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে কুকুরের কামড়ে ২৩ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শঙ্করচন্দ্র গ্রামের মাঝেরপাড়ায় একই কুকুরের কামড়ে ৪ জন আক্রান্ত হয়েছে। পরে কুকুরটিকে গ্রামের লোকজন পিটিয়ে মেরে ফেলে। কুকুরের কামড়ে আহতরা হলেন- হাতিকাটা গ্রামের অহিদুলের ছেলে ইমন (১২), দর্শনার নুরুল হোসেনের ছেলে জাকির (৪০), জীবননগরের দেলোয়ারের ছেলে আরাফাত (৭), বিষ্ণুপুরের আলমগীরের ছেলে নয়ন (১৩), আলুকদিয়া গ্রামের ইব্রাহিমের মেয়ে হুসনেয়ারা (৭), বাঁকা গ্রামের কাউছারের ছেলে আব্দুর রহমান (১২), বালিয়াকান্দি গ্রামের শান্তির ছেলে ইমন (১২), নতুনপাড়ার আমিরের ছেলে হামিদুল (৪০), শঙ্করচন্দ্র গ্রামের মৃত জামাত আলীর ছেলে শফিউদ্দিন (৫৫), একই এলাকার মৃত গোপালের ছেলে আ.জলিল, ফজলুর রহমানের ছেলে আমিরুলসহ (৩০) জেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে আরও অনেকেই আহত হয়েছে। তারা প্রত্যেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় সর্বত্র এখন কুকুর আতঙ্ক বিরাজ করছে। এদিকে চুয়াডাঙ্গা কোর্টপাড়ার ইমাত আলী বলেন, চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের সামনে ও চাঁদমারি মাঠের আশেপাশে বেশ কিছু কুকুর এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। রাস্তা দিয়ে পথচারীরা যাতায়াতের সময় তারা অযথা ডাকাডাকি এবং তেড়ে আসে। তাছাড়া এর আগে বেশ কয়েকবার কয়েকজন মানুষকে তারা কামড়িয়েছে। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের নজরদারি কামনা করেছেন।


কমেন্ট বক্স