শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে নাশকতা পরিকল্পনার অভিযোগে

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে নাশকতা পরিকল্পনার অভিযোগে
বিএনপি-জামায়াতের আরো ১০ নেতাকর্মি আটক আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মিকে আটক করেছে। গতকাল ভোররাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে যাদবপুর গ্রামের মৃত শমসের মালিতার ছেলে জামায়াত নেতা হাফেজ শামসুল আলম (৪৮), একই গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে সরোয়ার হোসেন (৫৮), খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত আজিবার রহমানের ছেলে মানোয়ার হোসেন (৫২), নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের ফকির মন্ডলের ছেলে বিএনপি নেতা বোরহান উদ্দিন মেম্বার (৪৮), জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের মৃত বিশারত মল্লিকের ছেলে জামায়াত দেলোয়ার হোসেন, খাদিমপুর ইউনিয়নের রংপুর গ্রামের মৃত নুর বকশের ছেলে বিএনপি নেতা আব্দুল মজিদ (৫০), কেশবপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে জামায়াত নেতা ইবাদত হোসেন (৫০), একই গ্রামের মৃত সাহাদৎ হোসেনের ছেলে জহির উদ্দিন (৫০), হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের আহার আলীর ছেলে বিএনপি নেতা আবু হানিফ (৪০), ডাউকি ইউনিয়নের ডাউকি গ্রামের মৃত শাফায়েত ইসলামের ছেলে জামায়াত নেতা হেদায়েতুল্লাহ বেল্টুকে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করার অভিযোগে থানা পুলিশ আটক করেছে। গতকালই তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স