কারাগারে হঠাৎ অসুস্থ উথলী ইউপি চেয়ারম্যান কালাম
- আপলোড তারিখঃ
২২-১২-২০১৮
ইং
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সদস্য ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গতকাল শুক্রবার ভোরে কারাভ্যন্তরে থাকাকালীন বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। কারাকর্তৃপক্ষ তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ১০টা নাগাদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর খুলনায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বিকেলের দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত। ইতিমধ্যে ভারতের উন্নত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের ত্বত্তাবধানে তার বুকে একাধিকবার ‘ওপেন হার্ট সার্জারি’র মাধ্যমে ‘রিং’ পরানো হয়েছে। চুয়াডাঙ্গা বা খুলনায় তার যথাযথ চিকিৎসা পাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে ঢাকায় রেফার্ড করে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কারাকর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে উথলী বাজারের রাজনৈতিক কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরদিন আদালতে প্রেরণ করা হলে নাশকতাসহ দু’টি মামলায় কারাগারে প্রেরণ করা হয় তাকে।
কমেন্ট বক্স