দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
- আপলোড তারিখঃ
২০-১২-২০১৮
ইং
প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কসমেটিক্স সামগ্রীসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথকস্থানে পৃথক অভিযানে এসকল মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা বাসস্ট্যান্ড হতে ৪টি ভারতীয় শাড়ী, ৩টি শাল, ২০টি শার্ট পিচ, ১৩টি টাইস, ১৪ মিটার থান কাপড় এবং ৩ জোড়া কেডস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ৫শ’ টাকা। এদিকে, গতকাল বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা বাসস্ট্যান্ড হতে ১৪টি ভারতীয় শাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। অপরদিকে, বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৫টি ভারতীয় শাড়ী, ২টি থ্রিপিচ, ৪টি শার্ট পিচ, ২টি শার্ট, ২টি শেরোয়ানী, ২টি জিন্স প্যান্ট, ১টি কোর্ট, ৪ জোড়া জুতা এবং ১৮টি কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা টাকা। অন্যদিকে, গতকাল বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৪টি ভারতীয় শাড়ী, ৩টি থ্রিপিচ, ৪টি শার্ট পিচ, ২টি শার্ট, ২টি শেরোয়ানী, ২টি জিন্স প্যান্ট, ১টি কোর্ট, ৪ জোড়া জুতা এবং ১৯টি কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৮ হাজার ৯শ’ টাকা। উদ্ধারকৃত ১৩টি ভারতীয় শাড়ী, ১৭টি শাল, ৫টি থ্রিপিচ, ২৮টি শার্ট পিচ, ৪টি শার্ট, ৪টি শেরোয়ানী, ৪টি জিন্স প্যান্ট, ২টি কোর্ট, ৮ জোড়া জুতা, ১৩টি টাইস, ১৪ মিটার থান কাপড়, ৩ জোড়া কেডস এবং ৩৭টি কসমেটিকস এর সর্বমোট মূল্য ৩ লাখ ৯১ হাজার ৮শ’ টাকা। উদ্দারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স