শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় বিএনপির প্রচার মাইক ভাংচুরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৮ ইং
শৈলকুপায় বিএনপির প্রচার মাইক ভাংচুরের অভিযোগ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে বিএনপি দলীয় প্রার্থীও মাইক ছিনতাই ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি মঙ্গলবার প্রচার চলাকালিন সময়ে। এ সময় একটি মাইক ছিনতাই ও দুইটি মাইক ভাংচুর করা হয় বলে অভিযোগ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শৈলকুপা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, প্রচার চলাকালিন সময়ে উপজেলার কুশবাড়িয়া গ্রাম থেকে একটি মাইক ছিনতাই করে নৌকা প্রতিকের সমর্থকরা। এছাড়া পৌর এলাকার কবিরপুর ও ভাটই বাজাওে তাদের দুটি মাইক ভাংচুর করা হয় বলে জানান।ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও উসমান গনি জানান, বিএনপিরপ্রার্থী নিজেই তাকে বিষয়টা অবহিতকরেন। প্রচার মাইক ছিনতাই ও ভাংচুরের ঘটনাটি তদন্ত কওে ব্যবস্থা গ্রহন করা হবে।


কমেন্ট বক্স