শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজও বৃষ্টির সম্ভাবনা, বাড়বে শীত

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০১৮ ইং
আজও বৃষ্টির সম্ভাবনা, বাড়বে শীত
ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি। দিনভর বাতাসে শীতের দাপট। বেলা গড়াতেই বাড়তে থাকে ঠা-া। হঠাৎ শীতের দাপটে নাগরিকরা রীতিমতো জবুথবু। গতকাল মঙ্গলবার এ চিত্র ছিল সারাদেশে। গায়ে কয়েকপ্রস্থ গরম কাপড় ও নানা ধরনের টুপি-মাফলার পরে লোকজনকে শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে ঢাকাসহ সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি আজ বুধবারও অব্যাহত থাকতে পারে। এই বৃষ্টির হাত ধরে শীত নামার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবারের মধ্যে মেঘ-বৃষ্টিমুক্ত হবে পৌষ মাসের আকাশ। মেঘমুক্ত আকাশে দেখা মিলবে নরম রোদের ঝিলিক। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকবে। এতে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে। ক্রমান্বয়ে শীতের অনুভূতি তীব্র হবে। চলতি মাসের শেষ দিকে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।


কমেন্ট বক্স