দামুড়হুদায় বিজিবির অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
- আপলোড তারিখঃ
১৯-১২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এ গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ফয়জুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাডাংগা গ্রামের নদীরপাড় নামক স্থান হতে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স