শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ভি.জে-সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ভি.জে-সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ
৫২৮টি আসনের ভর্তিযোদ্ধা ১ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। সকাল ১০টায় ছেলেরা গার্লস স্কুলে ও মেয়েরা ভিজে স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করবে। দু’টি স্কুলের ৫২৮টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ১ হাজার ৩৬৬জন। এরমধ্যে তৃতীয় শ্রেণীতে ৪৮০ টি পদের বিপরীতে পরীক্ষায় অংশ গ্রহন করছে ৯৯০ জন এবং ষষ্ঠ শ্রেণীতে ৪৮ টি আসনের বিপরীতে ৩৭৬ জন। দুটি স্কুলেই তৃতীয় শ্রেণীতে একটি আসনের বিপরীতে দুইয়ের অধিক জন শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণীতে একটি আসনের বিপরীতে ৭ জনের বেশী শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অবতীর্ণ হচ্ছে।আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত তৃতীয় শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণীর ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। উভয় স্কুলের শিক্ষার্থীদের তৃতীয় শ্রেনীতে ভর্তির জন্য ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এরমধ্যে বাংলা ও ইংরেজীতে ১৫ নম্বর করে ৩০ নম্বর এবং অংকে ২০ নম্বর। ষষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছুকদের ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বাংলা ও ইংরেজীতে ৩০ নম্বর করে ৬০ নম্বর এবং অংকে ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। `` গত ১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা নেয়া হয়।এদিকে, চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৬৪টি আসনের বিপরীতে পরীক্ষার্থী সংখ্যা ৬৪৭ জন। এরমধ্যে- তৃতীয় শ্রেণীতে ২৪০টি আসনের বিপরীতে ৪৭১ জন। প্রভাতী শাখায় ১২০টি আসনের বিপরীতে ২৫০ ও দিবা শাখায় ১২০টি আসনের বিপরীতে ২২১ জন পরীক্ষার্থী। এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে দু’টি বিভাগে ২৪টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ১৭৬ জন।অপরদিকে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৪টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৭১৯ জন। এরমধ্যে- তৃতীয় শ্রেণীতে ২৪০টি আসনের বিপরীতে ৫১৯ জন ভর্তিচ্ছুক। প্রভাতী শাখায় ১২০টি আসনের বিপরীতে ২৫৬ ও দিবা শাখায় ১২০টি আসনের বিপরীতে ২৬৩ জন পরীক্ষায় অংশ নেবে। এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে দু’টি বিভাগে ২৪টি আসনের বিপরীতে ২০০ জন পরীক্ষার্থী।এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন। দু’টি কেন্দ্রে নিয়োগকৃত শিক্ষক ও ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছে। নকল মুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কোন তদবির লবিংয়ে কাজ হবে না। মেধানুযায়ী নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবে।’


কমেন্ট বক্স