শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আব্দুল মজিদ নিজ বাসায় অবরুদ্ধ

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০১৮ ইং
ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আব্দুল মজিদ নিজ বাসায় অবরুদ্ধ
কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-২ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী এড আব্দুল মজিদ নিজ বাসায় অবরুদ্ধ। তিনি নৌকার সমর্থকদের হামলা ও হুমকির কারণে মাঠে নামতে পারছেন না। ফলে গ্রামে গ্রামে গণসংযোগত তো দুরের কথা নির্বাচনী পোস্টার, ব্যানার ও হ্যন্ডবিল পর্যন্ত তিনি পাঠাতো পারছেন না। যারা তার বাসায় এ সব নিতে আসছেন তাদেরকে মারধর করা হচ্ছে। মজিদ অভিযোগ করেন যে মুহুর্তে গোটা জাতি বিজয় দিবস পালন করছে। সেই মুহুর্তে আমি নিজ বাসায় বন্দি। কর্মি সমর্থকদের নিয়ে আমি শহর, ইউনিয়ন, পাড়া, মহল্লা ও গ্রামে যেতে পারছি না। আমার গণসংযোগের খবর পেয়েই নৌকার সমর্থকরা অস্ত্র সস্ত্র নিয়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকছে। এ অবস্থায় গ্রাম থেকে আমার শহরের বাসায় নেতাকর্মিরা পোস্টার, ব্যানার ও হ্যন্ডবিল নিতে আসছে। তাদেরও মারধর করা হচ্ছে। শহরের পবহাটী গ্রামের সৃজনী মোড়, উজির আলী স্কুলের সামনে ও কলাবাগান পাড়ায় স্বসস্ত্র প্রহরা বসানো হয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের। এই সন্ত্রাসীরা গত ৩/৪ দিনে আমার অনন্ত ১৫/২০ জন নেতাকর্মিকে মারধর করেছে। মজিদ সংবাদ মাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তা ও জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগপত্রে এ সব কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন আমার নির্বাচনী এলাকায় ন্যায় বিচার তো দূরের কথা নূন্যতম কোন মানবিকতা ও মানবাধিকার মানা হচ্ছে না। এদিকে ঝিনাইদহ-৪ আসনে কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ গণসংযোগ শেষে ফেরার পর বিএনপির নেতাকর্মিদের উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্মিসংযোগ করা হয়েছে। রোববার রাতে এই হামলায় ৫ জন আহত হন। প্রতিপক্ষরা চাপরাইল বাজারের গোস্ত ব্যবসায়ী ফুল মিয়ার ৭০ হাজার টাকা লুট করে। তার দোকানে আগুন ধরিয়ে দেয়। গোমরাইল বাজারের নাজমুলকে মারধর করে বলে ফিরোজ এক লিখিত অভিযোগে জানান। তবে কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী এ সব খবর অস্বীকার করে জানান এ সব খবর আমাকে কেও জানায়নি।


কমেন্ট বক্স